কমলাপুরে ককটেল নিক্ষেপের অভিযোগে আটক ২

কমলাপুরে ককটেল নিক্ষেপের অভিযোগে আটক ২
কমলাপুরে ককটেল বিস্ফোরণে দুইজন গ্রেপ্তার। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। এদের মধ্যে একজন কমলাপুর রেলওয়ে স্টেশনের ইলেকট্রিশিয়ান পদে কর্মরত।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ।

গ্রেপ্তার দুইজন হলেন মো. সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও মো. সাইমুন (২৩)। পুলিশ জানায়, সাখাওয়াত শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাইমুন স্থানীয় যুবলীগের কর্মী।

ডিসি বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাতে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।

এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad