টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
Advertisement
Advertisement

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল সদর থানাধীন আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা টাঙ্গাইল সদর থানা পুলিশের নজরে আসে। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, প্যাডেল সাইকেল চালিয়ে আসা এক ব্যক্তি টাঙ্গাইল হোমিও কলেজের উত্তর পাশে টাঙ্গাইল শিক্ষাদীক্ষা একাডেমির সামনে এক অজ্ঞাতনামা ভবঘুরে ও ভাসমান নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করছেন।

আরও পড়ুন

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অভিযুক্তকে শনাক্তে কাজ শুরু করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়। পরে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিক সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad