টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ছোরমান রেজা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

টাঙ্গাইলে ছোরমান রেজা (৪০) নামে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন এলাকার পরিত্যাক্ত একটি ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ছোরমান রেজা গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

ছোরমান রেজার ভাই হালিম রেজা বলেন, ‘ব্যবসার পাশাপাশি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন ছোরমান। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, পুলিশ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad