আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
আশুলিয়ার পোশাক কারখানায় আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় জামগড়ার চৌরাস্তা দাদা মার্কেট এলাকার প্রীতি গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিকট শব্দে বয়লার বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনের থাই গ্লাস ভেঙে পড়েছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহাবুদ্দিন জানান, তারা খবর পেয়ে ভাঙা রাস্তা ও যানজট মাড়িয়ে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, ‘আগুন নেভানোর কাজ শুরু করেছি, এর বেশি কিছু বলা যাচ্ছে না।’

প্রীতি গ্রুপের লাইনম্যান লিটন মিয়া মুঠোফোনে জানান, কারখানায় শিপমেন্টের জরুরি কাজ চলছিল। মাগরিবের পর হঠাৎ আগুন লাগার ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে নিচে নামেন। তিনি জানান, একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জিরাব মডার্ন ফায়ার সার্ভিস, ডিইপিজেড, সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সোমেন বড়ুয়া বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে খবর আসে। তবে বাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে তাদের ৮টা বেজে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad