নড়াইলে সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

নড়াইলে সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, এলাকায় উত্তেজনা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

বুধবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসান চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সোহেল রানা এবং আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন।

এর মধ্যে সোহেল পক্ষের গুলিবিদ্ধ হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ অন্যরা চিকিৎসাধীন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা কোনো ধরনের অস্ত্র ব্যবহার করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এখনো কোনো পক্ষই মামলা করেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad