মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার মামলায় রাঙ্গুনিয়ায় আসামি গ্রেপ্তার

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার মামলায় রাঙ্গুনিয়ায় আসামি গ্রেপ্তার
ছবি: বাসস
Advertisement
Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলার আসামি মো. সোহেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল হোসেন রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে পাহাড়তলী চুয়েট বিটের পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতি রোধ করার চেষ্টা করা হয়। এ সময় মোটরসাইকেলটির চালক পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে পোমরা গোচরাবাজার এলাকায় মোটরসাইকেলটির গতি রোধ করে সোহেল হোসেনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

পুলিশের দাবি, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সোহেল হোসেন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় সহিংসতা, নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০১৭ সালের ১৭ জুন রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায়ও সোহেল হোসেন জড়িত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, সোহেল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, সোহেলের বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad