ঢাকায় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থাতেই ছিনতাইকারীকে মারধর

ঢাকায় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থাতেই ছিনতাইকারীকে মারধর
ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

ঢাকার কারওয়ানবাজারে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইয়ের সময় এক পথচারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক ছিনতাইকারীর বিরুদ্ধে। তবে ছুরিকাঘাতে আহত হওয়ার পরও ছিনতাইকারীকে ছাড়েননি ভুক্তভোগী। আহত অবস্থাতেই তাকে ওই ছিনতাইকারীকে মারধর করতে দেখা যায়।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ভুক্তভোগী ও ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাঘাত করেন এক ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন। তবে আহত অবস্থাতেই তিনি ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

মোবাইলে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি অন্য একজনকে মারধর করছেন। যিনি মারধর করছেন তার শরীর রক্তে ভেজা ও জামা ছেড়া। পাশে থাকা আরও ২-৩ জন ব্যক্তি ছিনতাইকারী বলে মারধর করতে থাকে।

তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘যাকে মারধর করা হয়েছে সে মাদকসেবী। এ ঘটনায় ওই মাদকসেবীকে আটক করেছি। ছুরিকাঘাতের শিকার ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad