কক্সবাজারে সংঘটিত বিভিন্ন অপরাধের মূল উৎস মাদক: পার্বত্য মন্ত্রী

কক্সবাজারে সংঘটিত বিভিন্ন অপরাধের মূল উৎস মাদক: পার্বত্য মন্ত্রী
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য মন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারে সংঘটিত বিভিন্ন অপরাধের মূল উৎস মাদক বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

তিনি বলেছেন, মাদক কক্সবাজারের পাশাপাশি সারা দেশের একটি বড় সমস্যা। মাদকের বিস্তার রোধে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অংশীজনের পারস্পরিক নিবিড় সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।

আরও পড়ুন

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সাচিং প্রু বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে মহল্লায় মহল্লায় মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী দপ্তরগুলোর জনবল ও যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad