গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
গার্মেন্টস ভবনে আটকে থাকা মানুষদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন লেগেছে। শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটে গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ পর্যন্ত ওই ভবনে আটকে থাকা ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র। তবে, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে নিহত বেড়ে ৮

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad