নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ সিকদার(৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ফতুল্লার মুসলিমনগর এলাকায় আনোয়ার হোসেনের নির্মাণাধীন ষষ্ঠতলা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ সিকদার মাগুরার শ্রীপুর থানার মালাইনগর গ্রামের মৃত আহাম্মদ আলী সিকদারের ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকার হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, কাজ করার সময় হানিফ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad