পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় সৈকত ও তন্ময় নামে আরও দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে তন্ময়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আহত সৈকত দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। তন্ময় কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। দুর্ঘটনায় তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, তন্ময়কে প্রায়ই এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক আজাদ রহমান বলেন, ‘আলমগীর প্রধানকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। আহত দুজনের মধ্যে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad