শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৯ লাখ টাকা

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৯ লাখ টাকা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের পাঁচটি দানবাক্স ও তিনটি ডেগ খুলে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এ সময় ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ ও ১৫ দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।

শনিবার সকাল ৯টায় সিলগালা করা দানবাক্স ও ডেগ খোলা হয়। এরপর শুরু হয় টাকা ও অন্যান্য সামগ্রী গণনা। সন্ধ্যা ৬টায় গণনা শেষ হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, এক মাসে এসব দানবাক্স ও ডেগে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা জমা হয়েছে। এর সঙ্গে স্বর্ণও পাওয়া গেছে।

বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান ও ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।

আরও পড়ুন

এর আগে ১৫ আগস্ট দানবাক্স ও ডেগ খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। তখনও বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া গিয়েছিল।

১১ জুলাই পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। সেবারও বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া যায়।

এর আগে ২২ জুন প্রথম দফায় গণনা করে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে আরও ৫ লাখ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে সেবার মোট অর্থের পরিমাণ ছিল ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad