মক্কা-মদিনায় হামলা হলে প্রতিরোধ গড়বে মুসলিম বিশ্ব: ধর্মমন্ত্রী

মক্কা-মদিনায় হামলা হলে প্রতিরোধ গড়বে মুসলিম বিশ্ব: ধর্মমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি কিংবা সেখানে হামলার চেষ্টা করা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এক বার্তায় তিনি বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা মুসলিম বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। দুই নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধর্মমন্ত্রী বলেন, প্রয়োজনে জীবন দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে বিশ্বের মুসলমানরা। মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব।

পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে তিনি বলেন, পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন।’

তিনি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে বর্তমানে বা ভবিষ্যতে যেকোনো হুমকি কিংবা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad