সিলেটে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রথমে শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে বেলা দেড়টার দিকে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সেখান থেকে তিনি ফের সিলেট সার্কিট হাউজে রওয়ান হন। সফরসূচি অনুযায়ী বিকাল তিনটায় তিনি সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

এর আগে সকাল ১১ টা ২৭ মিনিটে তিনি বিমানযোগে সিলেট এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিভিন্ন আসনের সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা। সেখান থেকে সিলেট সার্কিট হাউস গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

এদিকে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শাহজালাল ও শাহপরান মাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর