৯৯ বিচারককে একযোগে বদলি

৯৯ বিচারককে একযোগে বদলি
আইন মন্ত্রণালয়ের লোগো। ছবি: বাসস
Advertisement
Advertisement

দেশের অধস্তন আদালতের ৪৪ জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের মোট ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও ২ সিভিল জজ রয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তাদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকেরা ছুটি বা প্রশিক্ষণ শেষে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

জেলা জজ পর্যায়ের পদায়ন

জেলা জজ পর্যায়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ আলী আইন ও বিচার বিভাগের উপসচিব পদে বদলি হয়েছেন।

এ ছাড়া পাবনার পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা জজ সোনিয়া আহমেদ আইন ও বিচার বিভাগের ডেপুটি সলিসিটর পদে বদলি হয়েছেন।

অতিরিক্ত জেলা জজদের বদলি

অতিরিক্ত জেলা জজদের মধ্যে দুর্নীতি দমন কমিশন সচিবালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবীরকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুনকে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে।

একই সঙ্গে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানকে চুয়াডাঙ্গায়, নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বাসুনিয়াকে ঠাকুরগাঁওয়ে, সংযুক্ত অতিরিক্ত জেলা জজ মো. মতিউর রহমানকে কুমিল্লায় এবং সংযুক্ত অতিরিক্ত জেলা জজ শফি উদ্দিনকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সংযুক্ত অতিরিক্ত জেলা জজ মো. নুরু মিয়া নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়েছেন।

অন্যদের মধ্যে সংযুক্ত অতিরিক্ত জেলা জজ তাহেরা আনোয়ার যশোরে, খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামীম সুফি যশোরে, মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাহিদুর রহমান গাজীপুরে, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাহমিদা খাতুন মাদারীপুরে এবং সংযুক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ রায়হানুল ইসলাম লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি হয়েছেন।

যুগ্ম জেলা জজ ও লিগ্যাল এইড অফিসার

যুগ্ম জেলা জজ পর্যায়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীকে কলাপাড়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ, ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেনকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সংযুক্ত যুগ্ম জেলা জজ ইসরাত জাহানকে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলামকে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ করা হয়েছে।

একই পদে নারায়ণগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মো. মেহেদী হাসানকে সিরাজগঞ্জে, সংযুক্ত যুগ্ম জেলা জজ হরিদাস কুমারকে সিলেটের জেলা জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর এবং দিনাজপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ ইকবাল হাসানকে রংপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচারক পদে পদায়ন করা হয়েছে।

পাশাপাশি একাধিক যুগ্ম জেলা জজকে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে সংযুক্ত যুগ্ম জেলা জজ রাহেলা পারভীনকে কিশোরগঞ্জ, ফাতেমা তুজ জোহরা মুনাকে মুন্সিগঞ্জ, মো. তারেক আজিজকে নরসিংদী, জান্নাতুল রাফিন সুলতানাকে জয়পুরহাট, কনক বড়ুয়াকে কুড়িগ্রাম, ফাতিমা খাতুনকে দিনাজপুর, সাবিনা ইয়াসমিনকে মাগুরা এবং তারিকুল ইসলামকে ঝিনাইদহে পদায়ন করা হয়েছে।

অন্যদের মধ্যে মো. আরিফুল ইসলাম কুষ্টিয়া, আসমা মাহমুদ চাঁপাইনবাবগঞ্জ, তানিয়া ইসলাম ঢাকা মহানগর, নাসিমা খাতুন ময়মনসিংহ, মোহাম্মদ দাউদ হাসান কক্সবাজার, মো. হাসিবুল হাসান যশোর, শারমিন সুলতানা সুমি রাজবাড়ী এবং শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যা বান্দরবানের চিফ লিগ্যাল এইড অফিসার হয়েছেন।

সিভিল জজ পর্যায়ের বদলি

সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ পর্যায়ে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং চট্টগ্রামের সন্দ্বীপের সিনিয়র সিভিল জজ আবদুল্লাহ আল হাসিবকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের সিভিল জজ মাসুমা রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এবং নোয়াখালীর সিভিল জজ এস এম শামীম রেজাকে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad