খুলনায় অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেপ্তার

খুলনায় অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

খুলনায় শীর্ষ সন্ত্রাসী মো. ডালিম খানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড সীসা গুলি উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আমতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের হাতেনাতে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— লবণচরা থানার ভাজাওয়ালা গ্রামের মো. ডালিম খান (৪০), সোনার বাংলা গলির রানা ও একই এলাকার আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮)।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত প্রধান সন্ত্রাসী মো. ডালিম খানের বিরুদ্ধে পিসি-পিআর পর্যালোচনা করে খুলনা মহানগরীর লবণচরা থানায় বিভিন্ন ধারায় মোট ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।

এসআরবি জানায়, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া হিসেবে কেএমপি খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে তাদের হস্তান্তর করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad