গাজীপুরে ভাড়া বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

গাজীপুরে ভাড়া বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ভাড়া বাসায় ঢুকে সানজিদা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে। তিনি কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী জুয়েল ওমান প্রবাসী।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে এক যুবক সানজিদার বাসায় তার ভাইয়ের খোঁজ করতে যান। একপর্যায়ে ওই যুবক সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, সুরতহাল ও তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্বশত্রুতা বা পরকীয়া সংক্রান্ত বিরোধ খতিয়ে দেখছে পুলিশ।

ওসি আরও জানান, ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad