সাবেক সিইসি আউয়ালের জামিন, স্থগিতের আবেদন

সাবেক সিইসি আউয়ালের জামিন, স্থগিতের আবেদন
কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছে হাইকোর্ট। জামিনের বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে ৯ সেপ্টেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, সারা হোসেন, শাহদীন মালিক, মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ ও সৈকত ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।

এর আগে ২৮ জুনকাজী হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট। গত ৯ সেপ্টেম্বর রুল মঞ্জুর করে তাকে জামিন দেওয়া হয়। পরে হাবিবুল আউয়ালের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস এম এমদাদুল হক আবেদনটি শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন। চেম্বার আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এসএম শাহজাহান ও শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।

গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন ২৬ জুন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে ওই বছরের ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad