চুয়াডাঙ্গায় হঠাৎ ঘন কুয়াশা

চুয়াডাঙ্গায় হঠাৎ ঘন কুয়াশা
Advertisement
Advertisement

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। দীর্ঘদিনের টানা গরম শেষে ভোরের প্রকৃতিতে এখন ভিন্ন আবহাওয়া। সেইসঙ্গে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

শুক্রবার সকাল ৬টার দিকে জেলায় এমন চিত্র দেখা যায়। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন।

সময় গড়ানোর  সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে।

চুয়াডাঙ্গায় দিনে রোদ-গরম বা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর এই অনুভূতি আরও বেড়ে যায়।

স্থানীয় বলছেন, সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাতে ও ভোরে ঘন কুয়াশা পড়লেও এবার মাসের মাঝামাঝি সময়ে ভোরে ঘন কুয়াশা দেখা দিয়েছে। ভোরে ঘন কুয়াশা দেখে অনেকে আগেভাগেই শীতের আগমনের কথা ভাবছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad