জাবিতে শিক্ষার্থীদের প্লাস্টিকের বিনিময়ে গাছ উপহার

জাবিতে শিক্ষার্থীদের প্লাস্টিকের বিনিময়ে গাছ উপহার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

প্লাস্টিক দূষণ রোধ এবং ক্যাম্পাসে পরিবেশবান্ধব চর্চা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ট্রিস ইন ইক্সচেঞ্জ ফর প্লাস্টিক’ শীর্ষক কর্মসূচি আয়োজন করেছে লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাস।

শনিবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এ কর্মসূচিতে প্লাস্টিক সংগ্রহের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা দেওয়া হয়।

আয়োজকরা জানান, পরিবেশ দূষণ কমাতে ব্যক্তিগত পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল কর্মসূচির অন্যতম লক্ষ্য। এতে ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন।

কর্মসূচি সম্পর্কে লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের সভাপতি এ এম রাফিদুল্লাহ বলেন, প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ছোট পরিসরের উদ্যোগও মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে। প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ব্যক্তিগত দায়িত্বের বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও সামাজিক কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

কর্মসূচি বাস্তবায়নে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য লায়ন্স অ্যাডভাইজার এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও ক্যাম্পাস অ্যাডভাইজার অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এ ছাড়া কর্মসূচির ব্যবস্থাপনা ও নেতৃত্বে অবদান রাখায় ক্লাব সভাপতি এএম রাফিদুল্লাহ ও সাধারণ সম্পাদক লিমা খাতুনকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে সদস্য, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

পরিবেশ সুরক্ষায় ছোট উদ্যোগগুলোকে নিয়মিত কার্যক্রমে রূপ দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশা জানান তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর