সিরাজগঞ্জে শব্দদূষণ করায় ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে শব্দদূষণ করায় ২০ হাজার টাকা জরিমানা
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই বাসচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু পশ্চিম এলাকায় পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় দুটি বাসের চালককে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এ ছাড়া পরিবহনের কয়েকজন চালককে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন ও ভবিষ্যতে শব্দদূষণ না করার বিষয়ে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।

অভিযানে সিরাজগঞ্জ সদর থানার একদল পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর