সাগর-রুনি হত্যাকে মানবতাবিরোধী অপরাধ দাবি করে তদন্তের দাবি

সাগর-রুনি হত্যাকে মানবতাবিরোধী অপরাধ দাবি করে তদন্তের দাবি
Advertisement
Advertisement

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ দাবি করে এর সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আবেদন করেছেন এ হত্যা মামলার বাদী। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ আবেদন করেন বাদী নওশের আলম।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যা: ১২৯ বার পেছালো তদন্ত প্রতিবেদন

আবেদনে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি আনুমানিক রাত ২টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত যেকোনো সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারওয়ার (সাগর সারওয়ার) ও এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন নাহার (মেহেরুন রুনি)। এরপর দীর্ঘ ১৪ বছরেও এই হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি সরকার ও তদন্তকারী সংস্থাগুলো। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স এই মামলা তদন্ত করছে যার নেতৃত্ব দিচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। কিন্তু টাস্ক ফোর্স গঠনের পর প্রায় দুই বছর হতে চললেও তারা তদন্তের ন্যূনতম অগ্রগতি দেখাতে পারেননি।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর

আবেদনে নওশের আলম আরও বলেন,  ‘আমরা পরিবারের সদস্যরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অভিযোগটি রেজিস্ট্রারভুক্ত করে এই মানবতাবিরোধী অপরাধের যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর