জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইমদাদুল হক বাদাল (৫২) ওই এলাকার সুলতান বাদালের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। তার আপন বড় ভাই বজলুর রহমান বাদালের হাতে তিনি খুন হন বলে অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় এই বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই বজলুর রহমান হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন।

আরও পড়ুন

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, ‘জমি নিয়ে আপন ভাইয়ের হাতে ছোট ভাই বাদল নিহত হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ‘বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর