স্বাক্ষর অমিল, চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

স্বাক্ষর অমিল, চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় স্বাক্ষরের অমিল থাকায় আব্দুর রহমান নামের এক প্রার্থীকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে লিখিত পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই শেষে তাকে বরখাস্ত করে ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ১১-১৬তম গ্রেডভুক্ত কর্মচারী (তৃতীয় শ্রেণি) নিয়োগের আওতায় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কম্পিউটার ল্যাব সহকারী পদে একটি শূন্যপদের বিপরীতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালে আব্দুর রহমানের স্বাক্ষরের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে থাকা স্বাক্ষরের অমিল দেখতে পান দায়িত্বপ্রাপ্তরা। পরে তাকে পর্যবেক্ষণে রাখা হয় এবং ফাইল যাচাই শেষে কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

চবি রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, ‘আমরা পরীক্ষার হলে তার স্বাক্ষরের মিল না পেয়ে তাকে অবজারভেশনে রাখি। কিছুক্ষণ পর তার ফাইল স্টাডি করে তাকে রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বাক্ষরের অমিল থাকার কারণে তাকে বরখাস্ত করা হয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর