ফরিদপুরে চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩

ফরিদপুরে চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফরিদপুরের আলফাডাঙ্গায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত রবি উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান করতেন।

আহতরা হলেন মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

স্থানীয় সূত্র জানায়, দোকান বন্ধ করে তিনজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন রবি। বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।

গত ২৬ জুন একই গ্রামের সুমন শেখ (৩০) গ্রাম্য বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন। রবি ছিলেন তার চাচা। আহত তিনজনও একই পক্ষের অনুসারী। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান বলেন, ‘একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর