দুই মন্ত্রীর সামনে তর্কে জড়াল বিএনপি নেতারা

দুই মন্ত্রীর সামনে তর্কে জড়াল বিএনপি নেতারা
পঞ্চগড়ে দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভায় হট্টগোল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড়ে দুই মন্ত্রীর উপস্থিতিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন। প্রায় পাঁচ মিনিট হট্টগোল চলার পর মন্ত্রী ও জেলা বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

রোববার বেলা ১১টায় পঞ্চগড়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ তার বক্তব্যে বলেন, ‘দল বর্তমানে হাইব্রিড নেতা দিয়ে ভরে গেছে। আগে দলকে হাইব্রিড মুক্ত করতে হবে। জেলা পরিষদের দায়িত্ব আপনারা কাচ্চু ভাইকে দেন, মজিদ ভাইকে দেন, যাকেই দেন–আগে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন।’

তিনি আরও বলেন, ‘দলের দুর্দিনে যখন পার্টি অফিসে তালাবদ্ধ ছিল, তখন বোদা থেকে এসে পার্টি অফিসের তালা খুলেছিলাম। আমরা এখানে আনোয়ার ভাইকে পেয়েছি।’

আরও পড়ুন

এই মন্তব্যকে কেন্দ্র করে সভায় ব্যাপক হট্টগোল শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন। প্রায় পাঁচ মিনিট হট্টগোল চলে।

এ সময় সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে আবার মতবিনিময় সভা শুরু হয়।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, ‘আমি একটা অনুষ্ঠানে রয়েছি। আপনার সঙ্গে পরে কথা হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ‘কীসের গন্ডগোল হইছে, গন্ডগোল হয়নি। মজিদকে জেলা পরিষদের প্রশাসক করা নিয়ে ছেলেরা বক্তব্য দিছে। এ নিয়ে একটু বাদ বিবাদ হইছে এই আরকি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর