দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব: পরিবেশমন্ত্রী

দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব: পরিবেশমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, ‘যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। দুর্নীতি সবসময় থাকবে। কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।’

মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয় নিয়ে সভাটি আয়োজন করা হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর