ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ জন

ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ জন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের সন্তানদের মধ্যে ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ দেওয়া হয়েছে। মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির আওতায় ৪৩৭ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪৯ জন, উচ্চশিক্ষা পর্যায়ের ১৮৮ জন।

শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার বলেন, ‘শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়। এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার স্বীকৃতি।’

তিনি বলেন, ‘ডিএমপির মেধাবী সন্তানদের সাফল্য তাদের পরিবারের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্যও গর্বের বিষয়।’

তিনি বলেন, ‘ডিএমপির সদস্যরা মানুষের নিরাপত্তায় দিন-রাত দায়িত্ব পালন করেন। রোদ-বৃষ্টি, গভীর রাত, উৎসব-পার্বণেও তাদের দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় পরিবারের গুরুত্বপূর্ণ সময়েও তাদের কর্মস্থলে থাকতে হয়।’

আরও পড়ুন

‘পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ। সন্তানদের সাফল্য তাদের ত্যাগের বড় প্রেরণা।’

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ডিএমপি তাদের মেধা ও পরিশ্রমকে মূল্যায়ন করছে। এই স্বীকৃতিকে ভবিষ্যতের বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।’

তিনি বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। কেউ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, কেউ মানুষের সেবায় নিয়োজিত হবে, কেউ দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’

ডিএমপি কমিশনার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম, মো. আবুল বাশার তালুকদার, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ শামসুল হকসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর