ইনোভেশন ফেয়ারে বাকৃবির ৩৬টি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন

ইনোভেশন ফেয়ারে বাকৃবির ৩৬টি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন
ইনোভেশন ফেয়ার-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ইনোভেশন ফেয়ার কমিটির প্রতিনিধিরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মেলায় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নির্বাচিত ৩৬টি উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপিত হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হবে। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত মেলাটির মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পখাত ও বিনিয়োগকারীদের একই ছাদের নিচে এনে গবেষণা ও উদ্ভাবনকে বাজারজাতকরণে যুক্ত করা।

শুক্রবার সকালে ইনোভেশন ফেয়ার কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় বাকৃবি তিনটি স্টলের মাধ্যমে কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তি সম্পর্কিত নির্বাচিত ৩৬টি উদ্ভাবনী প্রজেক্ট, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ প্রদর্শন করবে। আগামী ১২ সেপ্টেম্বর মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

বাকৃবির গবেষণা ও উদ্ভাবন প্রদর্শনে বাউরেস পরিচালক অধ্যাপক মো. সামছুল আলম ভুঞাঁকে আহ্বায়ক এবং অধ্যাপক এ. কে. এম. আহসান কবীরকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক জি এম মুজিবর রহমান বলেন, ‘প্রদর্শিত উদ্ভাবনী প্রযুক্তিসমূহ কৃষক ও উদ্যোক্তা পর্যায়ে বাজারজাতকরণের সুযোগ রয়েছে।’

মেলায় ৭৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, শীর্ষস্থানীয় ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে। এতে প্রদর্শনী ছাড়াও তিন দিনে মোট ১৭টি সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর