চাঁদপুরে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ মা রহিমা বেগম (৫০) ও তার ছেলে আব্দুল করিমকে (২৮) গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ।

শুক্রবার বিকালে সদর নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লা জেলার থানার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী ও ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন।

আরও পড়ুন

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জব্দ করা গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে এই মাদক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসাইন বলেন, ‘চাঁদপুর সদর নৌ থানা পুলিশ মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ ছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর