আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর আদাবর ১০ নম্বর বালুর মাঠ হাক্কারপাড়ের ময়লাযুক্ত খাল থেকে ব্যাগে ভরা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যাগ থেকে মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেছে। তবে দুই পা এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে কাজ করছে পুলিশ।

শনিবার বিকালে এসব অংশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহ টুকরো করে ব্যাগে ভরে খালপাড়ে ফেলে গেছে।

পুলিশ জানায়, খালপাড়ে দীর্ঘ সময় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কয়েকজন ব্যাগটি টান দিলে ভেতর থেকে প্রথমে একটি হাত বেরিয়ে আসে। এরপর ব্যাগ থেকে একটি মাথা গড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, স্কুলব্যাগের মতো একটি ব্যাগের ভেতর মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেছে। দুই পা এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর