হবিগঞ্জে জিরাভর্তি ট্রাক ছিনতাই: সাবেক ছাত্রদল নেতা আটক

হবিগঞ্জে জিরাভর্তি ট্রাক ছিনতাই: সাবেক ছাত্রদল নেতা আটক
Advertisement
Advertisement

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক ছিনতাই ও ৫ লাখ টাকা চাঁদা দাবির   অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল মহালদারকে তার সহযোগীসহ আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

হেলাল মহালদার বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। তার সহযোগী বেলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়  সূত্র জানায়, শনিবার সকালে সরকারিভাবে অনুষ্ঠিত নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকযোগে নিয়ে যাচ্ছিলেন মো. ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তি। ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় পৌঁছালে সাবেক ছাত্রদল নেতা হেলাল ট্রাকটি আটক করেন। পরে ট্রাক ছেড়ে দেওয়ার জন্য ওবায়দুল্লাহর কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল ও তার সহযোগী বেলালসহ আরো কয়েকজন।

ঘটনাটি ওবায়দুল্লাহ বাহুবল থানা পুলিশকে জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও তার সহযোগী বেলালকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী নামক এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর