মন্ত্রণালয়ের গাড়িচাপায় প্রাণ গেল শিশু জায়েদের, চালক কারাগারে

মন্ত্রণালয়ের গাড়িচাপায় প্রাণ গেল শিশু জায়েদের, চালক কারাগারে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়া নিউ সি টাইপ সরকারি কোয়ার্টারের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি পাজেরো স্পোর্টস গাড়ির চাপায় তিন বছরের শিশু আব্দুল্লাহ আল জায়েদের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ১৩৬ নম্বর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িচালক মন্টু খানকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ।

পুলিশ জানায়, খাবার খেয়ে গাড়ি নিয়ে দায়িত্বে যাওয়ার সময় গাড়ি ঘোরাতে গিয়ে শিশুটিকে চাপা দেন চালক। তিনি অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে করা মামলায় শনিবার তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

শনিবার রাতে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন টাইমস অব বাংলাদেশকে বলেন, গাড়িটি কার নামে বরাদ্দ এবং কে ব্যবহার করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, যেহেতু চালক স্বীকার করেছে সে অসাবধানবশত এই কাজ করেছে তাই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তদন্তে নতুন কোনো তথ্য বা সংশ্লিষ্টতার বিষয় সামনে এলে প্রয়োজনে পরে তার রিমান্ডের আবেদন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad