যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চান মিয়া কবির (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে সুমন মিয়া (২৪) নামে এক ব্যক্তি আহত হন।

হাসপাতালে নিহত কবিরের রুমমেট পবন চন্দ্র দাস জানান, কবির মতিঝিল সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি ওয়ারী গোপীবাগ তৃতীয় লেনে একটি বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাতে কবির ও তার বন্ধু সুমন মোটরসাইকেলে নিয়ে বাইরে গিয়েছিলেন।

তিনি জানান, রাতেই খবর পান, যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছেন তারা। পথচারীরা তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সুমনকে স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad