জঙ্গি আখ্যা দিয়ে ৭ জনকে হত্যা মামলায় শুনানি ২৪ সেপ্টেম্বর

জঙ্গি আখ্যা দিয়ে ৭ জনকে হত্যা মামলায় শুনানি ২৪ সেপ্টেম্বর
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জঙ্গি আখ্যা দিয়ে ২০১৬ সালে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের মামলায় ২৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

প্রসিকিউশনের দাবি, দেশের বিভিন্ন স্থান থেকে আটক সাত জনকে ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের একটা বাড়িতে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। বলা হয়, তারা জঙ্গি ছিলেন। কিন্তু তদন্ত সংস্থার তদন্তে বের হয়েছে, সেই সাতজন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদের দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদের এভাবে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। জঙ্গি আখ্যা দিয়ে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রসিকিউশনের দাবি।

এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদকেও অভিযুক্ত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad