চুরির অপবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ
খুলনায় নিহত শিক্ষার্থী আজমল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনা মহানগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামের নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে ওই যুবককে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চমতলার একটি মেসে ভাড়া থাকতেন।শুক্রবার রাতে খুলনার কোনো একটি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ওই যুবককে মারধর করে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালে আনার সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজনের ভাষ্যমতে, চুরি করে পালানোর সময় লাফ দিয়ে গুরুতর আহত হয় আজমল। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেকে আনা হয়।

আরও পড়ুন

আরও পড়ুন: ‘ছাত্রলীগ’ তকমা দিয়ে ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানার সামনে ফেলে রাখার অভিযোগ

তবে ওই সূত্রটি জানায়, মৃত আজমলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মৃত্যুর কথা জনতে পেরে তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করে। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তবে মৃৃত্যু নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়রা ঘটনা সম্পর্কে পরিস্কার কোনো ধারণা দিতে পারছে না। তবে মৃত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানতে পেরেছেন।

ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad