বাগেরহাটে জমির বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত

বাগেরহাটে জমির বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত
নিহত আহাদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকালে রামপাল উপজেলার ইসলামাবাদ  এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাদ আহমেদ রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদুজ্জামানের ছেলে।

পরিবার ও পুলিশের সূত্রে জানা যায়, চাচাতো ভাই বাকি বিল্লাহ ও মাসুমের সাথে নিহতের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ ছিল। সকালে ওই সীমানা থেকে পানি নিষ্কাশন নিয়ে বাকবিতন্ডার জেরে বাকি বিল্লাহ ও মাসুম তাদের ওপর হামলা করে। এতে আহাদ আহমেদ  ও তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আহাদের মুত্যু হয়। তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশীদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় একজন নিহত হয়েছেন। এবং তার বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ সজ্জা জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবার এখনও কোন লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে মামলা হবে। এছাড়া হামলায় অভিযুক্তদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad