কক্সবাজারে কলেজের ছাত্রীনিবাস থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে কলেজের ছাত্রীনিবাস থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ১
ইয়াবাসহ এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাস থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা (২১) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৭টার দিকে কলেজ ক্যাম্পাসের ‘দোলনচাঁপা’ নামের ছাত্রীনিবাসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে বিশেষ কৌশলে পাচার করে আনা মাদকের একটি চালান কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে মজুদের খবর পায় পুলিশ। পরে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সন্দেহজনক নারী শিক্ষার্থীর কক্ষে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে ইয়াবার চালান সম্পর্কে সে কিছুই জানে না। তবে টেকনাফ উপজেলার হ্নীলা থেকে তার এক খালা পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছে বলে সে দাবি করেছে।’

মাদক উদ্ধারের ঘটনায় সংঘবদ্ধ একটি চক্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, ‘আটক শিক্ষার্থীর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

আটক শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad