ময়মনসিংহ নগরীর টিটিসির সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে আগুন লাগে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় নগরীর মাসকান্দা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ রোডে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল।
এদিকে বাসে আগুনের কারণে বিদ্যুতের ট্রান্সফরমার তার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ বিভাগ মাসকান্দা ফিসারি অফিস ও টিটিসি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।
ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান জানিয়েছেন দাঁড়িয়ে থাকা খালি বাসে কিভাবে আগুন লেগেছে বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে।


