চুয়াডাঙ্গায় অপারেশনের সময় রোগীর মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর

চুয়াডাঙ্গায় অপারেশনের সময় রোগীর মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিকে ভাঙচুর করেছে স্বজনরা।

শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে উপশম নার্সিং হোমে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ রহমান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের রবগুল মোল্লা টিউমার অপারেশনের জন্য সদর হাসপাতাল রোডের উপশম নার্সিং হোমে আসেন। শনিবার বিকালে অপারেশনের সময় তিনি মারা যায় । বিষয়টি রোগীর স্বজনরা জানতে পারলে ক্লিনিকে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তিনি আরো জানান, সার্জারি কনসালটেন্ট ডাক্তার এহসানুল হক তন্ময় অপারেশনের দায়িত্বে ছিলেন ।

পরে রবগুল মোল্লার মরদেহ নিয়ে রোগীর স্বজনরা বাড়ি ফেরে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad