ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার দেড় বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ে গেলে ভিমরুলের আক্রমণে গুরুতর আহত হন ৬২ বছর বয়সী সুমারি খাতুন ও তার কোলে থাকা দেড় বছর বয়সী নাতনি আদিবা। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অবস্থার অবনতি হলে সুমারি খাতুনকে ঢাকায় নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের নিকটাত্মীয় সামিউল মুশফিক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad