দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি স্থানান্তর ব্যাহত

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি স্থানান্তর ব্যাহত
ফাইল ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর (ট্রান্সফার) ব্যাহত হচ্ছে। ফলে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কমে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

এদিন সন্ধ্যা ৬টায় দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ হয়েছে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে পাওয়া গেছে মাত্র ৬৮৬ মিলিয়ন ঘনফুট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার ব্যাহত হচ্ছে।

আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad