সীমান্ত পেরিয়ে লোকালয়ে বিপন্ন লজ্জাবতী বানর

সীমান্ত পেরিয়ে লোকালয়ে বিপন্ন লজ্জাবতী বানর
বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিলুপ্তপ্রায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের সীমান্তবর্তী উপজেলার পৌর সদরের ৭নং ওয়ার্ডের বৈদ্দ্যরখিল এলাকা থেকে স্থানীয় লোকজন বন্য প্রাণীটি উদ্ধার করে।

জানা গেছে, বানরটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা চৌদ্দগ্রাম উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি জানান। পরবর্তীতে নির্বাহী অফিসারের নির্দেশে বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর লজ্জাবতী বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হস্তান্তর করে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর বলেন, আমরা ধারণা করছি প্রাণীটি লজ্জাবতী বানর। উদ্ধারের সময় বানরটি কিছুটা অসুস্থ ছিল। বুধবার সকালে আমরা বানরটিকে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ দিয়েছি। বর্তমানে বানরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন জানান, বন্য প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ পরবর্তী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad