Author: টাইমস রিপোর্ট

খুলনার ডুমুরিয়ায় উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি। শনিবার রাত ৮টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জনি গাজী ডুমুরিয়া থানার বাসিন্দা। মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ০৫ মে পারিবারিক কলহের জেরে জনি গাজী ও তার স্ত্রী বিথি আক্তারের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনি গাজী ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিথির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে…

Read More

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তাকে অতিরিক্ত আইজিপি’র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের চলতি মাসের শেষ দিনে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে। রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

Read More

তিন দিনের সরকারি সফরে রোববার সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরকালে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির এ সফরে তার সঙ্গে রয়েছেন। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সের্গেই লাভরভের আমন্ত্রণে ৭ থেকে ৯ জুন পর্যন্ত রাশিয়া সফর করবেন খলিলুর রহমান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা জানান, ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে…

Read More

ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের ৩টি বগি লাইন চ্যুত হওয়ায় সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার সাফদারপুর রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেআইসি সেভেন ট্রেনের ৩টি বগি সাফদারপুর রেল স্টেশনে পৌছানোর পরপরই লাইনচ্যুত হয়ে পড়ে। সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, সকাল ৬টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। আমরা উদ্ধারকারী টিমকে খবর দিয়েছি। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। লাইন মেরামত করে ট্রেন চলাচল সচল করতে কত সময় লাগবে তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। তিনি বলেন, লাইনচ্যুত হয়ে পড়া বগি ছাড়া…

Read More

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের এলাকায় ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা করেছে।  এই হামলাকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছে মস্কো। হামলার সময় শহরটিতে চলছিল রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরামের শেষ দিনের কার্যক্রম। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, অঞ্চলজুড়ে ১৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গের গভর্নর হামলার সময় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানান। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এ ধরনের নির্দেশ এই প্রথম দেওয়া হলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের বাহিনী রাশিয়ার অস্ত্রাগার এবং নৌবাহিনীর ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। তিনি এটিকে রাশিয়ার ধারাবাহিক হামলার ‘ন্যায্য জবাব’ হিসেবে উল্লেখ করেন। এর একদিন আগেই রুশ…

Read More

রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় আলী হোসেন (৫৫) মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। এর আগে, শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন আলী হোসেনসহ তার স্ত্রী হাসনা হেনা (৪৫) ও মেয়ে আখি আক্তার (২৫)। আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। শনিবার ভোরে রান্না ঘরে সিলিন্ডার…

Read More

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের দুটি মার্কেটে আগুনের ঘটনায় ১০৫ জন ব্যবসায়ীর দোকান পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজারে গরু জবাইয়ের প্রস্তুতির সময় কাপড়পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা এবং কিছু মালামাল সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারেননি। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র…

Read More

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, হাঁপানিয়া সীমান্ত দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। সংবাদ পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত দেখে। ১৭ জনের মধ্যে ছয় জন পুরুষ ছয় জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। দুপুরে নওগাঁ…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে পুতিনের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। বিবিসির খবরে বলা হয়, চিঠিতে জেলেনস্কি বলেছেন, ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের মূল মনোযোগের কেন্দ্রে ফিরে আসার অপেক্ষায় বসে থাকা ঠিক হবে না। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই স্থায়ী শান্তির পথ খুঁজে পাওয়া সম্ভব। প্রস্তাবিত আলোচনার পুরো সময় জুড়ে পূর্ণ যুদ্ধবিরতিরও আহ্বান জানান তিনি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধবন্ধের চেষ্টায় অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতার সম্ভাব্য বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, ‘তারা (পুতিন-জেলেনস্কি) মুখোমুখি হলে সেটি ইতিবাচক হবে এবং দ্রুত সমাধানের পথ…

Read More

কানাডার ক্যালগেরিতে শুরু হয়েছে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট ‘জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬’। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলবার্টা বিএনপির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, কমিউনিটির মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ২ জুন শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ১৪ জুন পর্যন্ত। এতে অংশ নিচ্ছে চারটি দল— টিম শীতলক্ষ্যা (অধিনায়ক শাহেদ), টিম চিত্রা (অধিনায়ক রেজওয়ান), টিম যমুনা (অধিনায়ক আসিফ) এবং টিম গোমতী (অধিনায়ক জিসান)। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ…

Read More