পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তাকে অতিরিক্ত আইজিপি’র র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের চলতি মাসের শেষ দিনে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।


