বরিশালে দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা

বরিশালে দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে নজরুল সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজনচন্দ্র মিস্ত্রি।

ছবি: সৌজন্যে

এতে বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর থেকে প্রায় দুই শতাধিক সংগীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তার অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালাটি শনিবার সন্ধ্যায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad