সাংবাদিকদের জন্য ডিআরইউকে কার্যকর ভূমিকার আহ্বান

সাংবাদিকদের জন্য ডিআরইউকে কার্যকর ভূমিকার আহ্বান
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন, পেশাগত মানোন্নয়ন, নিবন্ধন ব্যবস্থা চালু এবং অপসাংবাদিকতা প্রতিরোধের লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টাররা।

শনিবার সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এই দাবি জানান।

সভায় সভাপতি আবু সালেহ আকন বলেন, ভূইফোঁড় সাংবাদিকতার কারণে মূলধারার সাংবাদিকরা ভাবমূর্তি সংকটে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় স্বচ্ছ নিবন্ধন ব্যবস্থা চালু, গণমাধ্যমের আর্থিক সক্ষমতা যাচাই করে লাইসেন্স প্রদান এবং নিয়মিত বেতন নিশ্চিত করা জরুরি।

ডিআরইউর সাধারণ সম্পাদক জানান, সাংবাদিকদের ঈদের ছুটি বাড়ানোর পর এখন দুই দিনের সাপ্তাহিক ছুটির দাবিতে কাজ চলছে। একই সঙ্গে প্রবেশ পর্যায়ে ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের জোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন

পাশাপাশি সাংগঠনিক সম্পাদক এম এম জসিম অপসাংবাদিকতা বন্ধে জাতীয় পর্যায়ে সব পক্ষকে নিয়ে সম্মেলনের প্রস্তাব দেন।

মুক্ত আলোচনায় টেলিভিশন সাংবাদিকরা পেশাগত নৈতিকতা নিশ্চিত করা, আধুনিক ও এআইভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা, বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজন এবং মোবাইল সাংবাদিকতার (মোজো) জন্য নীতিমালা প্রণয়নের তাগিদ দেন।

চ্যানেল আই, এনটিভি, আরটিভি, মাছরাঙ্গা, ডিবিসি নিউজ, বৈশাখী, বিটিভি, একাত্তর, এটিএন নিউজ, নিউজ টুয়েন্টিফোর ও জিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা চাকরির নিরাপত্তা, নিয়মিত ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ডিআরইউর পক্ষ থেকে ভিডিও ফুটেজ সরবরাহের মতো বেশ কিছু ব্যবহারিক ও সময়োপযোগী প্রস্তাব উত্থাপন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad