ডিএমপির ৫ কর্মকর্তার বদলি ও পদায়ন

ডিএমপির ৫ কর্মকর্তার বদলি ও পদায়ন
Advertisement
Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আলাদা দুটি অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর এইচআরডি বিভাগে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম-দক্ষিণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে আরেক আদেশে, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শাহবাগ জোন) মেহেদি হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে বদলি করা হয়েছে। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমে বদলি করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-রমনা বিভাগের শাহবাগ জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad