জুরাইনে পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জুরাইনে পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে কিশোরের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটের ভেতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পচেগলে গেছে। তার ডান কপালের হাড়ে ফাটা চিহ্ন রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad