চা বাগানে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

চা বাগানে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার বিকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সতং গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) ও হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মুহাদ্দিস (২২)।

আহতরা হলেন হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. জসিম মিয়া (২৮), সতং বাজারের হানিফ মিয়ার ছেলে মো. সিহাব মিয়া (২৫) ও পাকুরিয়া গ্রামের দিদার মিয়ার ছেলে জুবেল (২০)।

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকেলে মুহাদ্দিস মিয়া ও তার বন্ধু নয়ন মোটরসাইকেলে চান্দপুর চা বাগানে ঘুরতে যান। ফেরার পথে বাগানের পাশের সড়কে ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুহাদ্দিস ও নয়নের মৃত্যু হয়।

দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হন। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad